র্যাবের হাতে ইয়াবাসহ আটক রমজান -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে ৫৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল আজ ২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার উত্তর লতিবাবাদ এলাকা থেকে ৫৩৫ পিস ইয়াবাসহ উপজেলার কলাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. রমজানকে (৩৫) আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।