ব্র্যাকের স্টলে বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা করা হচ্ছে -পূর্বকণ্ঠ
বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত সপ্তাহব্যাপী সুবর্ণজয়ন্তী মেলায় বিভিন্ন সরকারী দপ্তর ও বেসরকারী প্রতিষ্ঠানের ১১৮টি স্টল ছিল। বেসরকারী সংস্থা ব্র্যাকের পক্ষ থেকেও স্টল নেয়া হয়েছিল। তাদের স্টলে দর্শণার্থীদের বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা এবং দেহের ওজন পরিমাপ করার ব্যবস্থা ছিল। এছাড়াও ব্র্যাকের ও প্রাণীসম্পদ ও কৃষিসহ বিভিন্ন বিষয়ে নিজস্ব উদ্ভাবন ও কার্যক্রম নিয়ে প্রকাশনা প্রদর্শন করা হয়। মেলায় অনন্য ভূমিকার জন্য ব্র্যাক বেসরকারী সংস্থা হিসেবে পুরস্কৃতও হয়েছে।