• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে সুবর্ণজয়ন্তী মেলার ১০ স্টল পুরস্কৃত

সেরার পুরস্কার নিচ্ছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে সুবর্ণজয়ন্তী
মেলার ১০ স্টল পুরস্কৃত

# নিজস্ব প্রতিবেদক :-

বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে গত ১৭ মার্চ থেকে শুরু হয়েছিল সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা। মেলায় বিভিন্ন সরকারী দপ্তর ও বেসরকারী প্রতিষ্ঠানের ১১৮টি স্টল ছিল। এসব স্টলের সাজসজ্জা ও কার্যক্রমের ওপর ভিত্তি করে সরকারী ৭টি আর বেসরকারী ৩টি স্টলকে পুরস্কৃত করা হয়েছে। সরকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পরিবার পরিকল্পনা বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড। আর পুরস্কৃত বেসরকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি), জাতীয় মহিলা সংস্থা ও ব্র্যাক। প্রত্যেক প্রতিষ্ঠানকে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাড. এমএ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, পিপি অ্যাড. শাহ আজিজুল হক, জেলা কৃষক লীগ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *