• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পাকুন্দিয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় পার্টির মানববন্ধন

# রাজন সরকার :-

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। আজ ২৩ মার্চ বুধবার দুপুরে পৌরসদরের গেন্দু মেম্বার মার্কেট সংলগ্ন পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ঘণ্টাব্যাপি চলা এ মানববন্ধনের আয়োজন করে উপজেলা জাতীয় পার্টির নেতা আবুল কালাম আজাদ। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির নেতা শাহাদাৎ হোসেন মাস্টার, প্রভাষক ছাইদুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, করোনা মহামারি কাটিয়ে সাধারণ মানুষ এখন স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। এমন সময়ে দেশব্যাপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পূর্ণ অযৌক্তিক। সরকারকে বেকায়দায় ফেলতে একটি কুচক্রী মহল ও অধিক মুনাফা লোভী কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়েই চলছে। তাই অসাধু ও অধিক মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *