• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধার ওপর হামলায় মানববন্ধন স্মারকলিপি পেশ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মানববন্ধন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধার
ওপর হামলায় মানববন্ধন
স্মারকলিপি পেশ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে একজন মুক্তিযোদ্ধা ও তার সন্তানদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মানববন্ধন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবিতে স্মারকলিপি দিয়েছে। আজ ২৩ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সংগঠনের জেলা শাখার সভাপতি আবদুর রউফ বিপ্লবের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মো. আক্কাস আলী, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর কবীর সোহাগ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জামিল আনসারী, কেন্দ্রীয় সদস্য পলি আক্তার ও আব্দুল কাদির ভূঁইয়া, আহত মুক্তিযোদ্ধার সন্তান মোছা. শামসুন্নাহার প্রমুখ।
সদর উপজেলার গাগলাইল মাঠেরবাজার এলাকার মুক্তিযোদ্ধা সুন্দর আলীর মেয়ে মোছা. শামসুন্নাহারের ১৭ মার্চ সদর মডেল থানায় দায়ের করা মামলার (নং ৩৮) এজাহারে জানা যায়, মাঠেরবাজারে গত ১৬ মার্চ মুক্তিযোদ্ধা সুন্দর আলীর জায়গার ওপর একই এলাকার কিছু ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘর তুলতে যায়। খবর পেয়ে মুক্তিযোদ্ধা ও তার দুই মেয়ে শামসুন্নাহার ও পিয়ারা আক্তার ঘটনাস্থলে গেলে তাদের ওপর রামদা ও রড নিয়ে হামলা চালায় এবং দুই মেয়ের শ্লীলতা হানি ঘটায়। হামলায় মুক্তিযোদ্ধার মাথায় রামদায়ের কোপসহ এরা তিনজনই আহত হন। আহত অবস্থায় তাদেরকে জেলা সদরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মুক্তিযোদ্ধা সুন্দর আলী ও তার মেয়ে পেয়ারাকে ভর্তি করা হয়। আর শামসুন্নাহারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় শামসুন্নাহার বাদী হয়ে কাইয়ুম (৫০), তার ছেলে শফিউল্লাহ (২৫), কাইয়ুমের ভাই ছাবেদ আলী (৬০), তার ছেলে মোবারক (৩০) এবং মৃত ইছব আলীর দুই ছেলে সোহাগ (৩৫), ও আল আমিনকে আসামী করে ১৭ মার্চ সদর থানায় মামলা করেছেন। পুলিশ সোহাগকে গ্রেফতার করলেও পরবর্তীতে তিনি জামিনে বেরিয়ে এসেছেন। অন্য আসামীরা পলাতক বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *