• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

পাকুন্দিয়ায় অপহরণের পাঁচদিন পর ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নবম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে (১৪) অপহরণের পাঁচদিন পর একই উপজেলার পাশের গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী রতন মিয়াকে গ্রেফতার করা হয়। ২১ মার্চ সোমবার দুপুরে উপজেলার জয়বিষ্ণুপুর গ্রাম থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এই কয়দিন যাবত তাকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। অপহরণকারী রতনকে আজ ২২ মার্চ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অপহরণকারী রতন মিয়ার বাড়ি জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার দত্তেরচর দক্ষিণ পাড়া গ্রামে। তার বাবার নাম দেলোয়ার। তিনি পাকুন্দিয়া উপজেলা চণ্ডিপাশা গ্রামের শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকেন। তার শ্বশুরের নাম মুসলিম উদ্দিন। তিনি চার সন্তানের জনক। তিনি একাধিক বিয়ে করেছেন বলেও জানা গেছে।
মামলা ও ঘটনা সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ সকাল ৯টার দিকে মাদরাসায় যাওয়ার পথে রতন তাকে মুখে রুমাল দিয়ে চেপে ধরে জোর করে একটি অটোরিকশায় তুলে ময়মনসিংহের ভালুকায় নিয়ে যান। সেখানে তার এক আত্মীয়ের বাসায় নিয়ে রাখা হয়। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করে বলে পরিবারের দাবী। এরপর গতকাল সোমবার দুপুর ২টার দিকে পাকুন্দিয়া উপজেলায় ছাত্রীটির নানার বাড়ির সামনে রেখে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে জনতা। খবর পেয়ে পাকুন্দিয়া থানার এসআই সেখ মো. নাসির উদ্দিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই ছাত্রীর বাবা বাদী হয়ে রতনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
ওই ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, রতন আমার মেয়েটিকে মাদরাসায় আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে তার বিরুদ্ধে এলাকায় একাধিক সালিশ দরবার হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে রতন আমার মেয়েকে অপহরণ করে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। আমি এর সঠিক বিচার চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা সেখ মো. নাছির উদ্দিন জানান, ছাত্রীর বাবার দায়ের করা মামলায় অপহরণকারীকে গ্রেফতার দেখানো হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ভিকটিমকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অপহণকারীকে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *