১০ কেজি গাঁজাসহ র্যাবের হাতে আটক ইসমাইল -পূর্বকণ্ঠ
পাপোশের বালিশে অভিনব কায়দায় ১০ কেজি গাঁজা বহনের সময় র্যাবের হাতে এক মাদক ব্যবসায়ী ধরা পড়েছেন।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল আজ ২২ মার্চ মঙ্গলবার দুপুর ১টার সময় জেলা শহরের একরামপুর সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে পাপোশের বালিশে ভরা ১০ কেজি গাঁজা, মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৮শ’ টাকাসহ ভৈরব পৌরসভার চন্ডিবের (বেপারি বাড়ি) এলাকার মৃত পিয়ার হোসেনের ছেলে মো. ইসমাইল মিয়াকে (৩২) আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।