• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

কিশোরগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা উপজেলা সম্মেলনের সিদ্ধান্ত

বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে আওয়ামী
লীগের বর্ধিত সভায় জেলা
উপজেলা সম্মেলনের সিদ্ধান্ত

# নিজস্ব প্রতিবেদক :-

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির উপস্থিতিতে কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের ১০ ঘণ্টার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৩০ জুনের মধ্যে সকল উপজেলা সম্মেলন সম্পন্ন করে পরবর্তী এক-দেড় মাসের মধ্যে জেলা সম্মেলন করার নির্দেশনা দেয়া হয়েছে। ২১ মার্চ সোমবার জেলা শিল্পকলা মিলনায়তনে বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে এ বর্ধিত সভা।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজলের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় মির্জা আজম এবং জেলার চার সংসদ সদস্য আফজাল হোসেন, রেজওয়ান আহাম্মদ তৌফিক, নূর মোহাম্মদ ও ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিসহ বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, কেন্দ্রীয় নেতা শামসুন নাহার চাঁপা ও রিয়াজুল কবীর কাওসার প্রমুখ। জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল ও দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ এ প্রতিনিধিকে জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ৩০ জুনের মধ্যে সকল উপজেলার সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন। যেসব উপজেলায় সাংগঠনিক সমস্যা রয়েছে, সেখানে সম্মেলনের জন্য একটি কমিটি করে দিতে হবে। তারা নিজেদের মধ্যে সমন্বয় করে উপজেলা সম্মেলন সম্পন্ন করবেন। আর উপজেলা সম্মেলন সম্পন্ন হবার এক-দেড় মাসের মধ্যে জেলা সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিনিধি সভায় জেলা কমিটি ও উপজেলা কমিটি থেকে ৮৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের উপস্থিতিতে শহরের পুরাতন স্টেডিয়ামে জাকজমকের সঙ্গে সর্বশেষ ত্রিবার্ষিক জেলা সম্মেলন হয়েছিল ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি। সেদিন কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিল। আর ওই বছর ১৪ অক্টোবর দলের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরে ৮১ সদস্যের জেলা কমিটি অনুমোদিত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *