কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ রোববার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার, পৌর মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল কবির কাউছার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মো. ওসমান গণিসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।