• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে ধর্ষণের ১৭ দিন পর চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক

চট্টগ্রাম থেকে র‌্যাবের হাতে আটক ধর্ষক দিদারুল ইসলাম মাসুম -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ধর্ষণের ১৭
দিন পর চট্টগ্রাম থেকে
প্রধান আসামি আটক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ধর্ষণের ১৭ দিন পর ২০ মার্চ রোববার রাতে প্রধান আসামি দিদারুলকে র‌্যাব চট্টগ্রাম থেকে আটক করেছে।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে ১৩ বছরের এক কিশোরীকে ৩ মার্চ রাত ৮টার দিকে একই এলাকার মো. লিটন মিয়ার ছেলে দিদারুল ইসলাম মাসুম (২৬) ও আরও দু’জন মুখ চেপে তুলে নিয়ে এলাকার হরি বিলে ধর্ষণ করে। ঘটনার পরদিন ভিকটিমের বাবা বাদী হয়ে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১)৩০ ধারায় দিদারুলকে প্রধান আসামি করে তিনজনের নামে মামলা করেন। এর পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প আসামি গ্রেফতারের অভিযানে নেমে গোয়েন্দা তথ্যে জানাতে পারে আসামি দিদারুল চট্টগ্রামে অবস্থান করছেন। এরপর চট্টগ্রামের র‌্যাব-৭ পতেঙ্গা ক্যাম্পের সঙ্গে কিশোরগঞ্জ ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে রোববার রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন কলসি দীঘিরপাড় এলাকা থেকে দিদারুলকে আটক করতে সক্ষম হয়। তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করলে আজ ২১ মার্চ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য দুই আসামি পলাতক বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ দাউদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *