হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গোবিন্দপুর হাইস্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি বদিউল আলম মতি মিয়া (৭৫) আজ ২১ মার্চ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বাদ আসর এলাকার বাকচান্দা ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে এলাকার গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। তার মৃত্যুতে গোবিন্দপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আফাজুর রহমান খান শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।