কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য তেল, চিনি ও ডাল বিক্রি শুরু হয়েছে। ২০ মার্চ রোববার দুপুর থেকে প্রাথমিক ভাবে কুলিয়ারচর পৌরসভা ও ছয়সূতী ইউনিয়নে এক হাজার পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়। এসব পণ্য ক্রয় করতে ক্রেতাদের উপচে পড়া ভীর দেখা যায়।
এ পর্যায়ে সরকারিভাবে ভর্তুকি মূল্যে ৪৬০ টাকায় প্রতি পরিবারের মাঝে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মশুরের ডাল ও দুই কেজি চিনি বিক্রি করা হয়।
কুলিয়ারচর পৌরসভা ও ছয়সূতী ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক ভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী।
এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ডিসি অফিস কিশোরগঞ্জ) ফজলে এলাহি, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, কুলিয়ারচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, পৌর কাউন্সিলর মো. সেলিম মিয়া, কাউন্সিলর সৈয়দ কাননসহ ইউপি সদস্যবৃন্দ, ডিলার ও ট্যাগ অফিসার।