কিশোরগঞ্জের কুলিয়ারচরে বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এঁর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ইয়াছির মিয়ার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মসজিদ ও প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ রোববার বাদ জোহর ও বাদ আছর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর, রামদী, সালুয়া, ছয়সূতী, উছমানপুর ও ফরিদপুর ইউনিয়নসহ পৌর এলাকার বিভিন্ন মসজিদ ও প্রতিষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।