• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে সুনামের ধারা অব্যাহত রেখেছেন কুলিয়ারচর থানার জনবান্ধব ও মানবিক ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা।
গত ফেব্রুয়ারি-২০২২ মাসে কুলিয়ারচর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সামগ্রীক কর্মতৎপরতায় ভালো কার্যক্রম দেখাতে পারায় ২০ মার্চ রোববার কিশোগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা’র নাম ঘোষণা করে তার হাতে শ্রেষ্ঠত্বের পুরষ্কার হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. নূরে আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলার ১৩টি থানার অফিসার ইনচার্জ ও ওসি (তদন্ত) এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *