• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কুলিয়ারচরে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এঁর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ রোববার দুপুরে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসানের নির্দেশনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. জহির রায়হান জজ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, পৌর আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক ও কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল, উছমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, কুলিয়ারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র অলি উল্লাহসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন বক্তারা। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম খান। মোনাজাত শেষে এক কাঙ্গালি ভোজন এর আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *