করিমগঞ্জ উপজেলার হাইধনখালী গ্রামের বড়বাড়ির বাসিন্দা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত মো. আল আমিন (৫০) আজ সোমবার (২১ মার্চ) গভীর রাতে রাজধানীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি মন্ত্রণালয়ে ড্রাফটিং সেকশনের অফিস সহায়ক ছিলেন বলে সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে। আজ তার গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।