ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মার্চ রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরের মুক্তমঞ্চে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত হোসেন মোল্লা, ভৈরব প্রেসক্লাবে সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী সভাপতি এস এম বাকী বিল্লাহ, ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির ও উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন।
আলোচনা সভায় বক্তারা জিল্লুর রহমানের সর্ম্পকে বিভিন্ন স্মৃতিচারণ তুলে ধরেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম।