• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

# মিলাদ হোসেন অপু :-

আজ ২০ মার্চ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী। নানা আয়োজন আর কর্মসূচীতে তাঁর জন্মস্থান ভৈরবে দিনটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে ভৈরব আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে কালো ব্যাজ ধারণ, মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ ও স্মরণসভার আয়োজন করেছে। এদিকে ভৈরবে তাঁর ভৈরবপুরস্থ বাড়ির আইভি ভবনে সকাল থেকে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়।
দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে সকাল ৭টা থেকে কোরআনখানি, সকাল ১০টায় মরহুমের প্রতিকৃতিতে নেতা-কর্মীদের শ্রদ্ধাঞ্জলিসহ পুস্পমাল্য অর্পণ।
এছাড়া বাদ যোহর স্থানীয় মসজিদগুলোতে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
১৯২৯ সালের ৯ মার্চ বর্তমান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলাকী মোল্লার বাড়িতে জন্ম গ্রহণ করেন জিল্লুর রহমান। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের জিএস ছিলেন। দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও ক্রান্তিলগ্নে তাঁর ভূমিকা অবিস্মরণীয়। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। দলমত নির্বিশেষে তিনি সকলের কাছে সমভাবে গ্রহণযোগ্য ছিলেন। আর তাই কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচর আসন থেকে তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচত হন।
অহিংস রাজনীতির প্রবাদ পুরুষ, ভাষাসৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমান দেশের ১৯তম রাষ্ট্রপতি থাকাকালীন ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। ২০০৯ সালরে ১২ ফেব্রুয়ারি তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ দলীয় সরকার গঠন হলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও স্বাধীনতার পর তিনি ৩ বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী এবং ২০০৪ সালের ২১ আগস্ট দলীয় জনসভায় গ্রেনেড হামলায় আহত এবং ২৪ আগস্ট মৃত্যুবরণকারী শহীদ বেগম আইভি রহমান তাঁর স্ত্রী ছিলেন। তাঁদের একমাত্র পুত্র নাজমুল হাসান পাপন বর্তমানে স্থানীয় সংসদ সদস্য। পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *