• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

হোসেনপুরে টিসিবির পণ্য পাবে ১৬ হাজার ৬৬২ জন

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুরে ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে মোট ১৬ হাজার ৬৬২ জন কার্ডধারী টিসিবির পণ্য পাবেন।
আজ ১৯ মার্চ শনিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ।
তিনি জানান, আগামীকাল ২০ মার্চ রোববার সকালে পৌর এলাকার ঢেকিয়া খেলার মাঠে হোসেনপুর পৌরসভার ৫০০ জন কার্ডধারী ও আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল বাজারে ৫০০ জন কার্ডধারীর মধ্যে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে।
পর্যায়ক্রমে পৌরসভা ও ইউনিয়নের বাকী টিসিবির কার্ডধারীর মধ্যে পণ্য বিতরণ করা হবে বলে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা ভাইস-চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসের সিএকাম ইউডিএ স্বপন কুমার বর্মনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *