আসন্ন পবিত্র রমজান উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ২১ হাজার ৯৪২ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের উদ্যোগে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো, হাসান আলী, পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, টিসিবি ডিলার ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী জানান, ২০ মার্চ থেকে পর্যায়ক্রমে একটি পাকুন্দিয়া পৌরসভাসহ নয়টি ইউনিয়নের ২১ হাজার ৯৪২ জন নিম্ন আয়ের পরিবার (কার্ডধারী) টিসিবির পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন। তন্মধ্যে পাকুন্দিয়া পৌরসভার ২ হাজার ৪০৯ জন, জাংগালিয়া ইউনিয়নে ২ হাজার ৯৭৩ জন, চরফরাদী ইউনিয়নে ২ হাজার ৪৫ জন, এগারসিন্দুর ইউনিয়নে ২ হাজার ৮৭৩ জন, বুরুদিয়া ইউনিয়নে ২ হাজার ২৫৫ জন, পাটুয়াভাঙ্গা ইউনিয়নে ৩ হাজার ১২৬ জন, নারান্দী ইউনিয়নে ১ হাজার ৬৮৯, হোসেন্দী ইউনিয়নে ৮৮৫, চণ্ডিপাশা ইউনিয়নে ১ হাজার ৯৮৮ জন ও সুখিয়া ইউনিয়নে ১ হাজার ৬৯৯ জন। এতে প্রত্যেক পরিবার পাবে ২২০ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ১৩০ টাকায় ২ কেজি ডাল, ১১০ টাকায় ২ কেজি চিনি।