কিশোরগঞ্জ সদর উপজেলার অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সুলতান উদ্দিন ভূঁইয়া (৭৫) বার্ধক্যজনিত কারণে আজ ১৮ মার্চ শুক্রবার মধ্যরাতে নিজ বাড়িতে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বাদ জুমা তার বিদ্যালয় মাঠে জানাজাশেষে পার্শ্ববর্তী নান্দলা গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।