• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জ বাজিতপুর ভৈরবে বিপুল ইয়াবা গাঁজাসহ আটক ৬

বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ র‌্যাবের হাতে আটক ৬ মাদক ব্যবসায়ী -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ বাজিতপুর
ভৈরবে বিপুল ইয়াবা
গাঁজাসহ আটক ৬

# নিজস্ব প্রতিবেদক :-

র‌্যাবের তিনটি পৃথক অভিযানে কিশোরগঞ্জ সদর, বাজিতপুর ও ভৈরব থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজার এলাকা থেকে ১ হাজার ৪৭০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত দু’টি মোবাইল ফোনসহ একই উপজেলার বড় মাইলপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মো. হুসাইন (৩৫) ও সাতুরা দক্ষিণপাড়া এলাকার মৃত নিজাম মিয়ার ছেলে জাকির হোসেনকে (৩৪) আটক করেছে। একই সময়ে র‌্যাবের অন্য একটি দল জেলা শহরের বত্রিশ এলাকা থেকে ১ হাজার ৬শ’ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ একই এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে মো. শাহ আলম (৩০) ও শহরতলির চরশোলাকিয়া এলাকার মৃত হাজী আব্দুল মান্নানের ছেলে ফজলুর রহমানকে (৩৫) আটক করেছে। এছাড়া বেলা আড়াইটার দিকে র‌্যাবের অপর একটি দল ভৈরবের কমলপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোনসহ কমলপুরের মৃত আলী হোসেনের ছেলে তহিদুল হোসেন (৩০) ও ভৈরবপুর এলাকার মৃত হেকিম মিয়ার ছেলে রশিদ মিয়াকে (৬৫) আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন। এসব ঘটনায় সদর মডেল থানা, বাজিতপুর থানা ও ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *