• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

করিমগঞ্জের পরিত্যক্ত নবজাতকের ঠাঁই পুলিশ কর্মকর্তার বোনের কোলে

ভুট্টা জমিতে পাওয়া সদ্যজাত ফুটফুটে নবজাতক কন্যাশিশু -পূর্বকণ্ঠ

করিমগঞ্জের পরিত্যক্ত
নবজাতকের ঠাঁই পুলিশ
কর্মকর্তার বোনের কোলে

# নিজস্ব প্রতিবেদক :-

করিমগঞ্জ থেকে উদ্ধার করা এক সদ্যজাত পরিত্যক্ত কন্যা শিশুর ঠাঁই হচ্ছে এক পুলিশ কর্মকর্তার বোনের কোলে। তাদের ১৬ বছরের দাম্পত্য জীবনে কোন সন্তান না হওয়ায় একটি দত্তক শিশুর জন্যেই তার দীর্ঘদিন ধরে আকুতি প্রকাশ করে আসছিলেন।
করিমগঞ্জ থানার পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে তিনি নিজে গিয়ে উপজেলার জাফরাবাদ এলাকার একটি ভুট্টা জমি থেকে ফুটফুটে নবজাতকটিকে উদ্ধার করে নিজের স্ত্রীর কাছে নিয়ে রেখেছেন। তার বোন আঞ্জুয়ারা পারভীন ও স্বামী রেজউল করিম নিঃসন্তান। তারা বহুদিন ধরে এরকমই একটি শিশু দত্তক নিতে ব্যকুল ছিলেন। ফলে করিমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলে আইনগত দিক প্রতিপালন করে শিশুটিকে ওই দম্পতির হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রেজাউল করিমের বাড়ি জামালপুর। তিনি নওগাঁয় জেলা ব্র্যাক ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *