কিশোরগঞ্জের হোসেনপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এমএ হালিম, উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল প্রমুখ।