• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পাকুন্দিয়ায় জাতির পিতার জন্মদিন পালিত

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ মিলনাতয়নে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এরপর দুপুরে বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *