• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেককাটা মুক্তির উৎসব উদ্বোধন

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর
জন্মবার্ষিকীর কেককাটা
মুক্তির উৎসব উদ্বোধন

# নিজস্ব প্রতিবেদক :-

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ১০২ পাউন্ড কেক কাটা এবং মুক্তির উৎসব উপলক্ষে সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়। আজ ১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে ফেস্টুনসহ বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. সাইফুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, পৌর মেয়র মাহমুদ পারভেজ, পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, স্পেশাল পিপি অ্যাডভোকেট আতাউর রহমান, সংরক্ষিত আসনে সাবেক এমপি দিলারা বেগম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান প্রমুখ। মেলায় আলোচনা সভারও আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *