পুষ্পস্তবক অর্পণ করছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ -পূর্বকণ্ঠ
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল দলের অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে আজ ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ৭ টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা কপ্লেক্স প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।