কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন, কুলিয়ারচর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কুলিয়ারচর থানা পুলিশ, পৌর আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর পৌরসভা, ছাত্রলীগ, যুবলীগ, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা আবাসিক প্রকৌশলী দপ্তর, বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উছমানপুর ইউনিয়ন পরিষদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস, বিএডিসি সেচ ভবন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ কুলিয়ারচর জোনাল অফিস, পল্লী সঞ্চয় ব্যাংকসহ সমাজিক প্রতিষ্ঠান। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।