• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

ভৈরবে হাজী হোটেলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে কোন রকম সনদ ছাড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ফ্রিজে পঁচা খাবার রাখার দায়ে হোটেল হাজী এণ্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৬ মার্চ বুধবার দুপুরে পৌর শহরের কমলপুর উপজেলা সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাইরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন হচ্ছিল। এছাড়া তাদের ছিল না কোন রকম সনদ। এইসব অপরাধে হোটেল হাজী এণ্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ খাবারের হোটেল ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ করে বলেন, বাইরের চাকচিক্য কম হলেও খাবার মান আর পরিবেশ যেন ঠিক রাখেন। এছাড়া মানুষকে পঁচা বাসি খাবার খাওয়ানো থেকে যেন বিরত থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *