ভৈরব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক, শাহী মসজিদ যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান লিমন দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ১৬ মার্চ বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….. রাজিউন)। বুধবার সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে ঢাকা বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে ফুসফুস জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। খলিলুর রহমান লিমন পৌর শহরের পঞ্চবটি এলাকার মৃত হাজী লায়েছ মিয়ার ছেলে। মৃত্যুকালে স্ত্রী, একমাত্র ছেলে, ৩ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে ভৈরববাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, খলিলুর রহমান লিমন দীর্ঘ ২ মাস যাবত অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ১৮ দিন পূর্বে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
মরহুম খলিলুর রহমান লিমনের মৃত্যুতে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সহ-সভাপতি ও ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।