• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে নির্বাচন অফিসে সাধারণ মানুষ হয়রানির স্বীকার

# জোবায়ের হোসেন খান :-

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা নির্বাচন অফিসে সেবা গ্রহীতাদের দূর্ভোগ বেড়েই চলেছে। ভোটার এলাকা স্থানান্তর, নতুন ভোটার অন্তর্ভূক্তি, জাতীয় পরিচয়পত্র সংশোধনসহ বিভিন্ন সেবা নিতে সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ হাতিয়ে নিলেও সময়মতো সেবা না পেয়ে সাধারণ জনগণ হয়রানির স্বীকার হচ্ছেন। এ ব্যাপারে ভূক্তভোগী বিভিন্ন গ্রামের কয়েকজন উপজেলা প্রেসক্লাবে অভিযোগ করেন।
ওই অভিযোগের প্রেক্ষিতে ১৩ মার্চ রোববার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচন অফিসের নীচতলায় কলাপসিবল গেইটে তালা ঝুলছে। কয়েকজন সেবা গ্রহীতা গেইটের সামনে কাগজ হাতে সেবা নেয়ার জন্য অপেক্ষা করছে। ওদের একজন উপজেলার রাউতি থেকে আসা যোবায়ের আহম্মদ জানান, আমার জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য ২০১৫ সালে সরকারি ফি ছাড়াও অতিরিক্ত টাকা দিলেও বিগত ৭ বছরেও সংশোধিত জাতীয় পরিচয়পত্র মিলেনি। আজ নয় কাল এভাবেই সময়ক্ষেপন করে চলছেন নির্বাচন অফিসের কর্মকর্তাসহ অন্যান্য কর্মচারীরা। দিনের পর দিন, মাস ও বছর পেরুলেও হয়রানির শিকার হতে হয় নির্বাচন অফিসে। উপজেলার পংপাচিহা গ্রামের আবদুল খালেকের অভিযোগ নিজের জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে থানায় সাধারণ ডাইরি করেন। প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্বাচন অফিসে জমা দিলেও মাস পেরিয়ে বছর গেলেও পাচ্ছেন না কাক্সিক্ষত সেবা।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক উপড় তলা থেকে নীচে তালা ঝুলানো কলাপসিবল গেটের ভিতর থেকে জানান, আমাদের অফিসে কিছু প্রয়োজনীয় কাজ করতেছি। সাধারণ জনগণের আসা যাওয়ায় কাজের বিঘ্ন ঘটে বিধায় তালা ঝুলিয়ে কাজ করতে হচ্ছে। জনগণের সেবা দেয়ার জন্যই সরকার আপনাদের নিয়োগ দিয়েছেন, জনসেবায় আপনাদের বিঘ্ন হবে কেন তাছাড়া অফিস খোলার দিনে তালা ঝুলিয়ে ভিতরে কাজ করার কথা না থাকলেও কোন আইনে এমনটা করছেন জানতে চাইলে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় আমরা দুই দিন জনসাধারণকে সেবা না দিয়ে অফিসের অভ্যন্তরীন কাজ করতে হচ্ছে।
এ ব্যাপারে জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীনের কার্যালয়ে গিয়ে তাকেও পাওয়া যায়নি। মুঠোফোনে জানতে চাইলে তিনি নিজের অসুস্থতার কথা জানিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *