• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ বার নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী সম্পাদকে বিএনপি জয়ী

কিশোরগঞ্জ বার নির্বাচনে
সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী
সম্পাদকে বিএনপি জয়ী

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১৪টি পদে ৬ মার্চ রোববার অনুষ্ঠিত ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে ১৪টি পদের মধ্যে আওয়ামী প্যানেল থেকে ৯ জন বিজয়ী হলেও সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক (২৩৪ ভোট) ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মনসুর আলমকে (২৩ ভোট) পরাজিত করে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌস (২৮৫ ভোট)। আর সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী শেখ শহীদুল ইসলাম হুমায়ুনকে (২২১ ভোট) পরাজিত করে জয়লাভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন (৩১৬ ভোট)। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীদের মধ্যে মোট ৪ জন জয়ী হয়েনে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বিজয়ী প্রার্থীরা হলেন, দুই সহ-সভাপতি অ্যাডভোকেট শরফুদ্দিন ভূঁইয়া সবুজ (৩২২ ভোট) ও মুফতী মো. জাকির খান (২৩১ ভোট)। দুই সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুল হক দৌলত (৩৬১ ভোট) ও অ্যাডভোকেট মো. হাবিবুল হক ভূঞা (৩৪৯ ভোট)। বিজয়ী সদস্যরা হলেন অ্যাডভোকেট মো. হাফিজ উদ্দিন (৩৯০ ভোট), অ্যাডভোকেট মো. মিজানুর রহমান ভূঁইয়া রাজন (৩৫৫ ভোট), অ্যাডভোকেট সুদীপ্ত সাহা দীপ (৩৫৩ ভোট), অ্যাডভোকেট সাজ্জাদুল হক ভূঞা (৩৫২ ভোট) এবং অ্যাডভোকেট মো. সুলতান উদ্দিন ভূঞা (৩৩২ ভোট)। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদকসহ বিজয়ী হয়েছেন সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট এ.এম সাজ্জাদুল হক (২৯০ ভোট), অডিটর পদে অ্যাডভোকেট খন্দকার সাজবীন সুলতানা (৩৩৩ ভোট) ও লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট তানভীন হাছান রানা (২৭৩ ভোট)।
উল্লেখ্য, অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌস এবার নিয়ে ৭ বার সভাপতি হলেন। দু’বার সাধারণ সম্পাদকও ছিলেন। অ্যাডভোকেট আর শাহ আজিজুল হক ৬ বার সভাপতি হয়েছিলেন, আর একবার সাধারণ সম্পাদক হয়েছিলেন। এবার ৫৭২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৪৯ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এসএম মহবুবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *