• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে নানারকম আনুষ্ঠানিকতায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক দিতে এগিয়ে যাচ্ছেন জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তারা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে নানারকম
আনুষ্ঠানিকতায় ঐতিহাসিক
৭ মার্চ উদযাপিত

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় জাতীয় দিবস ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ৭ মার্চ সোমবার সকাল ৭টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের নেতৃত্বে পুলিশ প্রশাসন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, উপজেলা পরিষদ, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, সঙ্গীত ও ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভারও আয়োজন করা হয়। বিভিন্ন সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও প্রাইভেট প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *