• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

আইনজীবী সমিতির প্রার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট চাইছেন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ জেলা
আইনজীবী সমিতির
নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১৪টি পদে ২০২২-২৩ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ ৬ মার্চ রোববার সকাল ১১টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। সমিতিতে ৫৭২ জন ভোটার রয়েছেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী বর্তমান সভাপতি পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মনসুর আলম। আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী শেখ শহীদুল ইসলাম হুমায়ুন। এখন চলছে ভোট গণনার কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *