• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

হোসেনপুরে জাতীয় ভোটার দিবস পালিত

# উজ্জ্বল কুমার সরকার :-

“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ প্রতিপাদ্য নিয়ে হোসেনপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ২ মার্চ বুধবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনার সভার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।
সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আবুল কাসেম, উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার দাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *