• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

কুলিয়ারচরে ৪র্থ জাতীয় ভোটার দিবস উদযাপন

# মুহাম্মদ কাইসার হামিদ :-

“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৪র্থ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ২ মার্চ বুধবার সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে নির্বাচন অফিসের সামনে থেকে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যলি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম আবিরাজ, বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর আহম্মেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুশফিকুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *