• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

কটিয়াদীতে এক রবিদাস কন্যার বিয়ের জন্য পুলিশ কর্মকর্তাদের অর্থ সহায়তা

রবিদাস কন্যার মা আরতি রাণী দাসকে অনুদানের চেক দেয়া হচ্ছে -পূর্বকণ্ঠ

কটিয়াদীতে এক রবিদাস
কন্যার বিয়ের জন্য পুলিশ
কর্মকর্তাদের অর্থ সহায়তা

# নিজস্ব প্রতিবেদক :-

কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুড়ি গ্রামের এক হতদরিদ্র রবিদাস পরিবারের পিতৃহীন মেয়ে রিপা রবিদাসের বিয়ের জন্য অবসরপ্রাপ্ত পদস্থ চার পুলিশ কর্মকর্তা ১ লাখ ১০ হাজার টাকার অনুদান দিয়েছেন। মঙ্গলবার (১ মার্চ) বিকালে সেখানে গিয়ে মেয়েটির মা আরতি রাণী রবিদাসের হাতে অনুদানের চেক তুলে দেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এ উপলক্ষে লোহাজুড়ি ইউপি কার্যালয় প্রাঙ্গনে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. নূরে আলম, লোহাজুড়ি ইউপি চেয়াম্যান হায়দার মারুয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলাম বিএস-সি প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপার জানান, একটি দৈনিকে পরিবারটির করুণ বর্ণনা জানতে পেরে বাংলাদেশ ও আমেরিকা প্রবাসী দু’জন ডিআইজি ও দু’জন এসপি পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে তাদের আর্থিক সহায়তার কথা জানান। এর পরই তিনি এই সহায়তার অর্থ হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করেন। তিনি বলেন, এই দৃষ্টান্ত থেকে উদ্বুদ্ধ হয়ে সমাজের অন্যদেরও অসহায়দের সহায়তায় এগিয়ে আসা উচিত। সভায় স্থানীয় বক্তাগণ গত ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং এলাকার আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য পুলিশ সুপার এবং কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে ভৈরব সার্কেলের সিনিয়র এএসপি রেজোয়ান দীপুসহ কটিয়াদী থানার অন্যান্য কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *