• সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে ১৪ জন চিকিৎসককে ফুল দিয়ে বরণ করে নিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে ১৪ জন নতুন চিকিৎসক যোগদান করেছে। আনন্দঘন পরিবেশে ছোট্ট আয়োজনে সদ্য যোগদানকৃত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ। নতুন চিকিৎসক যোগদানের ফলে দীর্ঘদিন চিকিৎসক সংকটের কারণে উপজেলাবাসী স্বাস্থ্য সেবা নিতে যে ভোগান্তি পোহাতে হত তা দূরীকরণ হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরোও বৃদ্ধি পাবে। এই উপজেলায় ১টি পৌরসভাসহ ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রায় সাড়ে চার লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত এ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবত চিকিৎসকের স্বল্পতার কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছিল। কম সংখ্যক ডাক্তার থাকার ফলে ডাক্তারদের রোগী দেখতে গিয়ে চরম হিমশিম খেতে হয়েছে প্রতিনিয়ত।
আর এই চিকিৎসক সঙ্কট নিরসন ও স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষে ২৮ ফেব্রুয়ারি সোমবার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ১১ জন ও ৩৯তম বিসিএস ক্যাডারে (স্বাস্থ্য) ৩ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন। যোগদানকৃত প্রত্যেক ডাক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ।
এরই মধ্যে ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ নবাগত ৩ জন ও ৪২তম বিসিএস এর ১১ জন ডাক্তার বিভিন্ন বিভাগে যোগদান করে।
৩৯তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য বিভাগে উত্তীর্ণ যোগদানকৃত ডাক্তাররা হলেন, ডা. উম্মে হাবিবা জুঁই, ডা. তাবাসসুম আক্তার মুনমুন ও ডা. রিমি। এছাড়া ৪২তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য বিভাগে উত্তীর্ণ যোগদানকৃত ডাক্তাররা হলেন, ডা. মো. মাসুম বিল্লাহ, ডা. সোহাগ মিয়া, ডা. সোয়েবুর রহমান, ডা. নিগার সুলতানা, ডা. রওশন আরা রিপা, ডা. বিনীতা দাস, ডা. মোহাম্মদ জহির উদ্দিন, ডা. আজরাফ মাহদী, ডা. সোহরাব হোসাইন, ডা. নওরীন সুরভী ও ডা. ফারজানা ববী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, হাসপাতালে এতো দিন কম সংখ্যক ডাক্তার থাকার ফলে ডাক্তারদের রোগী দেখতে গিয়ে চরম হিমশিম খেতে হয়েছে প্রতিনিয়ত। এরই মধ্যে ৩৯তম ও ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ নবাগত ১৪ জন ডাক্তার বিভিন্ন বিভাগে যোগদান করার মধ্য দিয়ে এই সংকট দূরীভূত হবে এবং স্বাস্থ্যসেবা আরোও বেগবান হবে বলে মনে করেন তিনি।
এছাড়া কর্মস্থলে নবযোগদানকৃত চিকিৎসকরা এরকম উষ্ণু অভ্যর্থনা পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন এবং উপজেলা জনগণকে নিজেদের সর্বাত্মক সেবা প্রদানে ব্যক্ত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *