• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরব থানা পুলিশের হাতে গাঁজা ও ফেন্সিডিলসহ ৩ জন গ্রেফতার

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে পৃথক অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও দুই বোতল ফেন্সিডিলসহ মানিক মিয়া, তানিসা আক্তার সুলতানা ও রাব্বি মিয়া নামের তিনজনকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ।
আজ ২৭ ফেব্রুয়ারি রোববার বিকাল সাড়ে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মানিক মিয়া ও তানিসা আক্তার সুলতানাকে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এছাড়া একই দিনে বিকাল ৪টায় একই স্থানে পৃথক আরেকটি অভিযান চালিয়ে দুই বোতল ফেনসিডিলসহ রাব্বি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মানিক মিয়া ও তানিসা আক্তার সুলতানার বাড়ি নোয়াখালির সোনামুড়ি উপজেলার নাটেশ্বর গ্রামে। অপরদিকে রাব্বি মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মালিয়াতা গ্রামের বাসিন্দা।
ভৈরব থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৭ ফেব্রুয়ারি রোববার বিকাল ৪টার দিকে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা (পিপিএম) এর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় বিভিন্ন যানবাহনে অভিযান চালানো হয়। এ সময় পৃথক অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মানিক মিয়া ও তানিসা আক্তার সুলতানাকে এবং দুই বোতল ফেনসিডিলসহ রাব্বি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *