• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পাকুন্দিয়ায় এক হাজার ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়ার মাদক ব্যবসায়ী আটক

ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক সায়েদুল ইসলাম -পূর্বকণ্ঠ

পাকুন্দিয়ায় এক হাজার
ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়ার
মাদক ব্যবসায়ী আটক

# নিজস্ব প্রতিবেদক :-

পাকুন্দিয়া উপজেলার পুরেরঘাট বাজার এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়ার এক মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করেছে।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল আজ ২৭ ফেব্রুয়ারি রোববার বিকাল সোয়া ৪টার দিকে এক হাজার পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন পাহাড়পুর ইউনিয়নের চানপুর এলাকার ছমির উদ্দিনের ছেলে সায়েদুল ইসলামকে (৩৭) আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সায়েদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *