• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

দুদককে বাজিতপুর ইউএনও’র বিরুদ্ধে তদন্তের আদেশ দিলেন কিশোরগঞ্জের স্পেশাল ট্রাইবুনাল

দুদককে বাজিতপুর ইউএনও’র
বিরুদ্ধে তদন্তের আদেশ দিলেন
কিশোরগঞ্জের স্পেশাল ট্রাইবুনাল

# নিজস্ব প্রতিবেদক :-

এক ব্যক্তির কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং মামলার নথিতে অভিযুক্তের স্বাক্ষর জাল করার অভিযোগে বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ওই কার্যক্রমের বিষয়ে দুদককে তদন্তের আদেশ দিয়েছেন কিশোরগঞ্জের স্পেশাল ট্রাইবুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান। আজ ২৭ ফেব্রুয়ারি রোববার এ আদেশটি জারি হয়েছে। বাদী আব্দুল মান্নান স্বপনের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কুদ্দুছ এ প্রতিনিধিকে জানিয়েছেন, আদালত দুদকের ময়মনসিংহ বিভাগীয় পরিচালককে এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।
বাদী আব্দুল মান্নান স্বপন জানান, তার কাছ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোরশেদা খাতুন গতবছর ২৮ জুলাই অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ এনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সংক্রান্ত মামলার অভিযোগপত্রে তার স্বাক্ষর জাল করে তিনি অভিযোগ স্বীকার করেছেন মর্মে স্বীকারোক্তি লেখা হয়েছে। এ ঘটনায় স্বপন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে উপজেলা নির্বাহী অফিসার, তার অফিস সুপার জহরলাল সূত্রধর, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান ও তার পিয়ন সাব্বির আহমদের বিরুদ্ধে আপীল (আপীল নং ১৬০/২০২১) দায়ের করলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফা নথি পর্যালোচনায় অভিযোগপত্র ও স্বাক্ষর যথাযথ হয়নি মর্মে আপীলের নিষ্পত্তি করে উপজেলা নির্বাহী অফিসারকে ৫০ হাজার টাকা অভিযুক্তকে ফেরত দানের জন্য গতবছর ১৩ অক্টোবর আদেশ দিয়েছিলেন। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার টাকা ফেরত দিচ্ছেন না মর্মে আব্দুল মান্নান স্বপন স্পেশাল ট্রাইবুনালে অভিযোগ দায়ের করেছিলেন।
তবে উপজেলা নির্বাহী অফিসার মোরশেদা খাতুন জানিয়েছেন, মোবাইল কোর্টের টাকা সরকারি কোষাগারে জমা হয়ে গেছে। আপীলে টাকা ফেরতের আদেশ হওয়ায় আব্দুল মান্নান স্বপনের টাকা ফেরত না দেওয়ার কোন কারণ নেই। তবে তাকে যথাযথ পদ্ধতি অবলম্বন করে ট্রেজারি চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে হবে। তিনি আব্দুল মান্নান স্বপনের স্বাক্ষর জালের বিষয়টি নাকচ করে বলেন, তার স্বাক্ষর যথাযথ স্থানে নেয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *