• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে মসজিদের নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে নির্মাণাধীন মসজিদের নৈশ প্রহরী কামাল মিয়া (৪৫) কে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলার প্রধান আসামি মো. ওমান মিয়া (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
আজ ২৭ ফেব্রুয়ারি রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকায় ভৈরব ক্যাম্পের একটি অপারেশনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ঘাতক মো. ওমান মিয়া ভৈরবপুর উত্তরপাড়ার ওহিদ মিয়ার ছেলে।
অন্যদিকে নিহত কামাল মিয়া ভৈরবের ঘোড়াকান্দা এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
তিনি ঘোড়াকান্দা এলাকার নির্মাণাধীন একটি মসজিদের নৈশ প্রহরী ছিলেন।
এই বিষয়ে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, কামাল মিয়া ও জাকির মিয়ার সাথে মাদক ব্যবসায়ী ওমান ও তার সহযোগীদের বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এই পূর্ব শত্রুতার জের হিসেবে গত ২ ফেব্রুয়ারি ভোররাত ৩টায় ওমানের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে রাম দা, বল্লম, চাপাতি ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বেআইনী জনতাবদ্ধে কামাল মিয়া ও জাকির মিয়ার উপর অতর্কিত হামলা চালানো হয়।
এ সময় তাদের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে হামলাকারীরা।
এতে কামাল মিয়া ও জাকির মিয়া গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য উভয়কেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন ২ ফেব্রুয়ারি দুপর সাড়ে ১২টায় কামাল মিয়া মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় মো. ওমান মিয়া, মুক্তাদির, ফরহাদ মিয়া, সাজন মিয়া, আহসান উল্লাহসহ মোট ২৩ জন ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিনই ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করে মুক্তাদির, ফরহাদ মিয়া, সাজন মিয়া ও আহসান উল্লাহ এই চার আসামিকে গ্রেফতার করে।
তাদের মধ্যে মুক্তাদির ভৈরবপুর উত্তরপাড়ার ওহিদ মিয়ার ছেলে, ফরহাদ মিয়া কমলপুর পঞ্চবটির মারফত আলীর ছেলে, সাজন মিয়া একই এলাকার রতনের ছেলে এবং আহসান উল্লাহ একই এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে।
এছাড়া প্রধান আসামি মো. ওমান মিয়াকে ধরার জন্য র‌্যাব নিরবিচ্ছিন্ন তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় ২৭ ফেব্রুয়ারি রোববার ভোররাত পৌনে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি অপারেশনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত প্রধান আসামি মো. ওমান মিয়াকে ভৈরব থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *