• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কবি কথাসাহিত্যিক গবেষক শহীদুল্লাহর ৭০তম জন্মদিন আজ

নিভৃতচারী ও প্রচার বিমূখ লেখক মুহ. শহীদুল্লাহর আজ রোববার তার ৭০তম জন্মদিন। তিনি ১৯৫৩ সালের এ দিনে বর্তমান কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার জামালপুর গ্রামে এক বনেদী মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি হাইস্কুলে পড়ালেখার সময় ১৫ বছর বয়স থেকেই লেখালেখি শুরু করেন। তারপর কলেজ, বিশ্ববিদ্যালয় ও কর্মজীবনসহ অবসর জীবনেও তিনি লেখালেখি করেছেন। যার সংখ্যা ৫০ পেরিয়েছে। প্রকাশিত হয়েছে ৩৭টি গ্রন্থ। প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে উপন্যাস ‘কলকাতায় নমিতা, রূপাঞ্জনার খোঁজে, অপরাজিতা রূপাঞ্জনা, রূপাঞ্জানার স্বপ্্ন, সভ্যতায় আরতির প্রত্যাবর্তন, জোছনায় নীলতরঙ্গ এবং সদ্য প্রকাশিত হয়েছে ‘ত্রয়ী উপন্যাস’ মহানগরের বসন্তে কাল বৈশাখ, বিষণ্ন বসন্ত, বসন্তের সন্ধানে। কাব্য গ্রন্থ পতিত বন্দর, গল্প গ্রন্থ ‘শেষ প্রহরের সংলাপ, হারিয়ে পাওয়া, সিদ্ধান্তের সীমানায়। ভ্রমণ কাহিনী ‘দূরদেশের নগরে প্রান্তরে এবং গবেষণা গ্রন্থ ভৈরব জনপদের ইতি কথা উল্লেখযোগ্য।
কবির ৭০তম জন্মদিন উপলক্ষে তার ভৈরব শহরস্থ বাসভবনে তার প্রতিষ্ঠিত সম্প্রীতি সাহিত্য পরিষদের লেখক ও ভক্তবৃন্দ তাকে জানাবেন ফুলেল শুভেচ্ছা। জন্মদিনের কেক কেটে উদ্বোধন করবেন এই অনুষ্ঠানটি। তারপর হবে আবৃত্তি তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং তার রচিত সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *