• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলের এক গৃহবধূ চারদিন ধরে নিখোঁজ থানায় সাধারণ ডায়রি

তাড়াইলের এক গৃহবধূ
চারদিন ধরে নিখোঁজ
থানায় সাধারণ ডায়রি

# নিজস্ব প্রতিবেদক :-

তাড়াইলের এক গৃহবধূ চারদিন ধরে নিখোঁজ। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাচ্ছেন না। এ ঘটনায় তাড়াইল থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাড়াইলের রাউতি গ্রামের মঞ্জু মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার (৪৫) গত ২৩ ফেব্রুয়ারি সকাল থেকে নিখোঁজ রয়েছেন। এদিন সকালে তার ঘরের দরজা খোলা দেখা গেছে। কিন্তু তিনি কোথায় গিয়েছেন, কি অবস্থায় আছেন, এর কোন হদিস মিলছে না। বিভিন্ন আত্মীয়দের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেয়া হয়েছে। কিন্তু সন্ধান মিলছে না। তিনি ২ ছেলে ও ২ কন্যা সন্তানের মা। তিনি মানসিকভাবেও পুরো সুস্থ বলে স্বজনরা জানিয়েছেন। এ ঘটনায় ইয়াসমিন আক্তারের ছোটভাই কামরুল ইসলাম আজ ২৬ ফেব্রুয়ারি শনিবার তাড়াইল থানায় সাধারণ ডায়রি করেছেন বলে জানিয়েছেন ওসি জয়নাল আবেদীন সরকার। কেউ তার খোঁজ পেলে ০১৬২৬৬৭৫৩৬৯ নম্বরে খবর দেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *