দৈনিক পূর্বকণ্ঠ যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন অপু’র ভগ্নিপতি মো. মোমেন (৪৯) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ২৬ ফেব্রুয়ারি শনিবার সকালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ ২৬ ফেব্রুয়ারি শনিবার বাদ মাগরিব ভৈরব উপজেলার শম্ভুপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
মোমেন বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ক্যাশিয়ার ও ভৈরব বাজার বঙ্গবন্ধু সরণি’র নাজিয়া কোকারিজ এর মালিক ছিলেন। মোমেন দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছিল। তিনি শম্ভুপুর রেলগেইট এলাকার মান্নান সরকার এর বড় ছেলে। পরিবারের পক্ষ থেকে মরহুমের মৃত্যুর আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন। মরহুম মোমেন এর অকাল মৃত্যুতে দৈনিক পূর্বকণ্ঠ ও সাপ্তাহিক দিনের গান পরিবারের পক্ষ থেকে সম্পাদক সোহেল সাশ্রু শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও মরহুমকে আল্লাহ তায়ালা যেন জান্নাতুল ফেরদাউস দান করেন এই কামনা করেন।