• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে সরকারী চ্যানেলে বিদেশ গমনে আগ্রহ বাড়ছে

বিদেশ গমনেচ্ছুদের প্রবাসী কল্যাণ ব্যাংকে টাকা জমা দেবার দীর্ঘ লাইন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে সরকারী
চ্যানেলে বিদেশ গমনে
আগ্রহ বাড়ছে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে দালাল পরিহার করে সরকারী চ্যানেলে বিদেশ গমনে মানুষের সচেতনতা দিন দিন বাড়ছে। প্রতি বছর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালনের মাধ্যমে মানুষকে কারিগরি দক্ষতা সম্পর্কে, অদক্ষ শ্রমিকদের মজুরি স্বল্পতা সম্পর্কে, বিদেশ গমনের খরচ সম্পর্কে, সরকারী সহায়তা সম্পর্কে, দালালদের দ্বারা প্রতারণা সম্পর্কে এবং বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে গিয়ে গ্রেপ্তার হওয়া সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়। এর ফলে মানুষের মাঝে দিন দিন সচেতনতা বাড়ছে। তারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছে। আবার কারও কারও আগে থেকেই বিভিন্ন বৃত্তিমূলক কাজের অভিজ্ঞতা বা হাতেকলমে কারিগরি কাজের দক্ষতা রয়েছে। তারা বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোর মাধ্যমে স্বল্প খরচে বিদেশে গিয়ে মোটামুটি ভাল বেতনে কাজ করছেন।
শহরের বড়বাজারে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় গিয়ে দেখা গেছে বিদেশ গমনেচ্ছুদের দীর্ঘ লাইন। কয়েকজনকে জিজ্ঞেস করলে জানান, তারা ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ এই ব্যাংকে ১২০ টাকা করে জমা দেয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মুহাম্মদ হারুন আল মামুন জানান, ব্যাংকে টাকা জমা দিয়ে তারা বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো কার্যালয়ে গিয়ে ফিঙ্গার প্রিন্ট প্রদান করে নাম নিবন্ধন করাবেন। এর মাধ্যমেই বিদেশ গমনেচ্ছুদের একটি তালিকা তৈরি হবে এবং পরবর্তীতে তাদেরকে সরকারী উদ্যোগে বিদেশ পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *