• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

বন্দরনগরী ভৈরবের ব্যবসা বাঁচাতে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষ থেকে মেয়র বরাবর লিখিত প্রস্তাব

# মিলাদ হোসেন অপু :-

বন্দরনগরী ভৈরবের ব্যবসা বাঁচাতে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষ থেকে মেয়র বরাবর লিখিত প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীক নেতারা। গতকাল ২৩ ফেব্রুয়ারি সকালে ব্যবসায়ী সংগঠনের নেতারা পৌরসভার মেয়র কার্যালয়ে একটি লিখিত প্রস্তাব মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু’র হাতে তুলে দেন।
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর কার্যালয়ে ভৈরব বাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দগণকে নিয়ে ব্যবসায়ীদের স্বার্থ ও সংশ্লিষ্ট বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভৈরব বাজারের ব্যবসার স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে মেয়র বরাবর একটি লিখিত প্রস্তাব দেন। প্রস্তাবের মধ্যে রয়েছে ভৈরব পৌরসভার প্রবেশাধীন ট্রাক, পিকআপ ভ্যান, ভটভটি, অটো, রিকশা, বিভার্টেক থেকে যেভাবে টাকা আদায় করা হয় তা আদায় করা যাবে না। শুধুমাত্র ট্রাক থেকে একটি পয়েন্ট থেকে নির্ধারিত টাকা আদায় করা যাবে বলে সকল ব্যবসায়ীরা একমত হয়। রাস্তার উপর কোন দোকান বসলে তাদের কাছ থেকে মাসিক বা বাৎসরিক কোন জায়গার ভাড়া ও চৌকি ভাড়া নেয়া যাবে না এবং ব্যবসায়ীদের দোকানে সামনে কোন দোকান বসানো যাবে না। সপ্তাহে বুধবার ছাড়া সমস্ত বাজার থেকে ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে টুল আদায় বন্ধ করতে হবে। জামে মসজিদ রোড থেকে বটতলা রোড এবং কেবি স্কুল রোড থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তা বন্ধ করে ফুটপাত ব্যবসা করায় রাস্তা চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে বিধায় ফুটপাত থেকে দোকান উচ্ছেদ করতে হবে। উপরোক্ত প্রস্তাবগুলো সুষ্ঠু সমাধান করার স্বার্থে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত “থ” বাজার টেন্ডার পিছিয়ে দেয়ার অনুরোধ জানান।
এ বিষয়ে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির বলেন, বন্দর নগরী ভৈরবে ব্যবসায়ীদের আনাগোনা ব্যাপক থাকলেও ব্যবসায়ীক সুবিধা নিতে পারছে না ব্যবসায়ীরা। পৌরসভার টেন্ডারের মাধ্যমে টেন্ডার ব্যবসায়ীরা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা উত্তোলন করে। ব্যবসায়ীরা বিভিন্ন সময় টাকা দিতে হয়রানীর শিকার হয়। টেন্ডার ব্যবসায়ীরা সবার কাছ থেকে নিয়ম করে টাকা নিলেও একাধিক ব্যবসায়ীরা বিভিন্ন সময় বিভন্নভাবে অভিযোগ দিচ্ছেন। আমাদের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে ভৈরবে ব্যবসায়ীদের স্বার্থে পৌরসভা যেন আগামী টেন্ডার দেয়ার আগে টেন্ডার ব্যবস্থায় কিছু সংশোধনী এনে টেন্ডার বিক্রি করতে ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রস্তাব জানানো হয়েছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে ভৈরব ব্যবসায়ীদের স্বার্থে জিল্লুর রহমান শহররক্ষাবাঁধে ৩০ ফুট প্রশস্থ রাস্তা, ঘাটলা ও আধুনিক টার্মিনাল নির্মাণসহ জব্বার জুট মিলস্ জেটি পর্যন্ত বর্ধিত করণ প্রসঙ্গে স্থানীয় সাংসদ বরাবর লিখিত আবেদন জানানো হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন, ব্যবসায়ীদের সুবিধার স্বার্থে ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার পক্ষ থেকে জগন্নাথপুর বেনী বাজার মোড় থেকে রামনগর রেলব্রীজ হয়ে ভৈরব বাজারস্থ দক্ষিণ ঋষিপট্টি পর্যন্ত দুটি কালভার্ট, বেরীবাঁধসহ রাস্তা নির্মাণ আবেদন এমপি মহোদয় বরাবর দেয়া হয়েছে। ব্যবসায়ীদের আবেদনটি পৌর মেয়র বিবেচনায় নিয়েছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *