• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

বিকল্প সড়ক দিন, না হয় যান চলাচলের সুযোগ দিন ; বন্দর নগরী ভৈরবকে বাঁচাতে চিকিৎসকের আকুতি

# আফসার হোসেন তূর্জা :-

বন্দর নগরী ভৈরব ঐতিহ্যবাহী একটি ব্যবসায়ীক নগরী। দিন দিন যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে ঐতিহ্য হারাচ্ছে ভৈরবের ব্যবসা বাণিজ্য। তারই মধ্যে দীর্ঘদিন যাবত সরকার ঘোষিত আইন অনুযায়ী ভৈরবের যোগাযোগ ব্যবস্থায় তিন চাকার যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভৈরবের সাথে সংযুক্ত তিন জেলার যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা, নরসিংদী জেলার রায়পুরা ও বেলাব উপজেলাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সাথে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। হুমকির মুখে পড়েছে ভৈরবের ব্যবসা বাণিজ্য। আর এই সমস্যা সমাধানে ভৈরব প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান কবির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে এর প্রতিকার চেয়ে আবেদন জানিয়েছেন। আবেদনে তিনি লিখেছেন-ভৈরব কে বাঁচান! প্রিয় ভৈরববাসী আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই, মানুষের জন্য আইন নাকি আইনের জন্য মানুষ? যদি মানুষের জন্য আইন হয়, জনগণের জন্য প্রশাসন হয় তাহলে আমরা ভৈরববাসী এই মহাসড়কের যানচলাচল নামক বৈষম্যমূলক আইনের ঘেরাকলে পরে দিন দিন নিঃশেষ হয়ে যাচ্ছি। ব্যবসা বাণিজ্যের অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে বন্দর নগরী ভৈরব একদিন ইতিহাস হয়ে যাবে। আপনারা জানেন এরই মধ্যে কিছু কিছু ব্যবসা ইতিমধ্যে ভৈরব থেকে চলে গেছে আরও যে কয়টা আছে তাদের অবস্থা ও ভালো না।
তাই মহাসড়কের যানচলাচল নামক ত্রুটিপূর্ণ আইনের দোহাই দিয়ে সিএনজি এবং ছোট ছোট যানবাহন যা পণ্য ও মালামাল বহন করে তা বন্ধ করে দেওয়া হয়েছে।
কিন্তুু আপনাদের কাছে আমার প্রশ্ন বিকল্প সড়ক না থাকলে এই ত্রুটিপূর্ণ আইন প্রযোজ্য হবে কি না? কারণ যে আইনের ফলে কোন নির্দিষ্ট এলাকার ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতি নষ্ট হয়ে যায় সেই আইন কখনও সঠিক হতে পারে না অর্থাৎ ওই এলাকার জনগণ মরে গিয়ে এই কালো আইন মানতে বাধ্য নহে। রাষ্ট্র তার জনগণের ক্ষতি হবে এমন কোন আইন করতে পারে না।
এখন আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই বিকল্প সড়ক হওয়ার আগ পর্যন্ত মহাসড়কে যান চলাচলের জন্য আন্দোলন করা যুক্তিযুক্ত হবে কি না?
পরিশেষে বলতে চাই সবকিছু শেষ হওয়ার আগে আপনারা প্রিয় ভৈরববাসী কি চুপচাপ চেয়ে চেয়ে দেখবেন না কিছু একটা করবেন। সিদ্ধান্ত নিলে তাড়াতাড়ি নিন। “হয় এখনই বিকল্প সড়ক দিন, না হয় যান চলাচলের সুযোগ দিন।”
আমরা বাঁচতে চাই আমরা ব্যবসা-বানিজ্য করে সৎপথে চলতে চাই। কারণ অভাবে স্বভাব নষ্ট। ব্যবসা বাণিজ্য কমে গেলে স্বাভাবিক ভাবে চুরি ছিনতাই মারামারি হানাহানি কাটাকাটি বেড়ে যাবে।
তার এই লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট হওয়ার সাথে সাথে তার লেখার সাথে অনেকে সহমত পোষণ করেন। আবার অনেকে করেছেন প্রতিবাদ।
সহমত পোষণ করে ফরহাদ উদ্দিন রনি নামে একজন মন্তব্য লিখেন, একটা আন্দোলন এর ডাক দেন আমরা থাকব।
এছাড়া ইমরান হোসেন লিখেন, হয় বিকল্প সড়ক চাই, নতুবা সকল যানবাহন চলবে।
আবুল কালাম নামে আরেকজন লিখেন, বারৈচার পর থেকে সিএনজি চলে, শুধু ভৈরব আসতে এবং ভৈরব থেকে যেতে সমস্যা, বুঝলাম না।
দ্বীন ইসলাম নামে আরেজন লিখেন, বন্দর নগরী ভৈরবের ব্যবসা বাণিজ্য আজ ধংসের দ্বারপ্রান্তে আইনের এ ঘেরাকলে গত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বর্তমান সভাপতি মহোদয়ের প্রধান এজেন্ডা ছিল, ছোট ছোট গাড়ি গুলো যাতায়াতের ব্যবস্থা করা। কিন্তু ওনারা কি সেই ওয়াদা ভুলে গেছেন? নাকি অক্ষম, সেই দাবী আদায় করতে?
হযরত আলী লিখেন, ভৈরব থেকে আশুগঞ্জ এবং ভৈরব থেকে নীলকুঠি বাদে ঢাকা থেকে সিলেট হাইওয়ের সব জায়গায় সিএনজি এবং মালামাল পরিবহনের জন্য ছোট গাড়ি গুলো চলাচল করে। আইনের প্রয়োগ শুধু মাত্র ভৈরব কে ঘিরে। এর একটা সুরাহা হওয়ার দরকার। যদি পূর্বের মত সিএনজি এবং ছোট গাড়ি গুলো চলাচল এর সুযোগ করে দেওয়া হয় এতে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি বহুলাংশে বেকারত্বের অবসান হবে। মাননীয় এমপি মহোদয় এর সুদৃষ্টি কামনা করছি।
এছাড়া নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটি সদস্য সাংবাদিক আলাল উদ্দিন লিখেন, এ বিষয়টি যাদের দেখার দায়িত্ব তারা নাকে তৈল দিয়ে ঘুমাচ্ছেন। বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন দল ও জনপ্রতিনিধিদের এ গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে অচিরেই মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে আলোচনার টেবিলে বসা উচিত।
মাখন কুদ্দুস লিখেন, দেশের প্রায় সর্বত্র ভ্রমণ করেছি। এ রকম অবস্থা কোথাও দেখিনি। একটা ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্রে সড়ক পথে চলাচল নির্বিঘ্ন হবে না কেন? দেশের সব মহাসড়কেই ত্রি হুইলার চলে। আশুগঞ্জ থেকে ফোর হুইলারও চলতে দেয়না। আর যে ক’টা মোটরসাইকেল চলে সেখানেও নাকি চাঁদাবাজি হয়। বিষয়টি স্থানীয় মাননীয় সংসদ সদস্যের নজরে আনা আবশ্যক।
শহীদ আহমেদ বলেন, শুধু ভৈরবের বেলায় কেন এই আইনের প্রয়োগ প্রশ্ন থেকে যায়।
এই দিকে এই সমস্যার প্রতিকার চেয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ দাবি করেন, অতিদ্রুত যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এ তিন চাকার গাড়িসহ নসিমন, করিমন ও সিএনজি চালিত অটোরিকশা চলাচলের ব্যবস্থা করে দেয়া হয়। তাহলে ব্যবসায়ীরা বাঁচবে, ভৈরব বাজার বাঁচবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *