কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ও সদর উপজেলার মারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবুল (৫৮) গতকাল ২৩ ফেব্রুয়ারি বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকায় নেয়া হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আজ ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর মারিয়া এলাকায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।