কিশোরগঞ্জে ট্রাক্টর চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোর এক যাত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ ২৩ ফেব্রুয়ারি বুধবার দুপুরে কটিয়াদী উপজেলার ধুলদিয়া রায়খলা গ্রামের মিলন মিয়ার ছেলে অটোচালক ছোটন (১৮) যাত্রী নিয়ে জেলা শহরে যাবার সময় পার্শ্ববর্তী মাথিয়া এলাকায় ইটবাহী ট্রাক্টর চাপা দিলে ছোটন ও দানাপাটুলি এলাকার যাত্রী আকরাম (৩৫) আহত হন। তাদের উদ্ধার করে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোচালক ছোটনকে মৃত ঘোষণা করেন। ছোটনের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ। আর ট্রাক্টরটি আটক করা হলেও চালক পলাতক।